বিশ্বজুড়ে সংঘাতে অস্ত্র কোম্পানির রেকর্ড মুনাফা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০০ অস্ত্র ও সামরিক সেবা উৎপাদনকারী কোম্পানির বিক্রি বেড়ে রেকর্ড ৬৭৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (১ ডিসেম্বর) প্রকাশিত এ প্রতিবেদনে গাজা ও ইউক্রেন যুদ্ধ, বাড়তি সামরিক ব্যয় এবং বৈশ্বিক উত্তেজনা এ এ প্রবৃদ্ধির প্রধান কারণ বলে উল্লেখ করা হয়েছে। 

ইউরোপ ও যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলোর আয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে; শুধু ইউরোপেই ২৬টি কোম্পানির মোট আয় বেড়েছে ১৩ শতাংশ। অন্যদিকে চীনা প্রতিরক্ষা খাতের সমস্যার কারণে এশিয়ায় বিক্রি সামান্য কমেছে। 

প্রথমবারের মতো ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্স এ তালিকায় জায়গা পেয়েছে; তাদের সামরিক আয় দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে ১.৮ বিলিয়ন ডলারে।

ইউক্রেন যুদ্ধ সংশ্লিষ্ট সরঞ্জাম উৎপাদনে ইউরোপের কোম্পানিগুলো দ্রুত সক্ষমতা বাড়াচ্ছে। চেক রিপাবলিকের চেকোস্লোভাক গ্রুপ ইউক্রেনের জন্য গোলাবারুদ তৈরি করে আয় বাড়িয়েছে প্রায় ১৯৩ শতাংশ, যা তালিকার যেকোনো কোম্পানির মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি। ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা সংস্থা ইউক্রেনিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রির আয়ও বেড়েছে ৪১ শতাংশ।

যুক্তরাষ্ট্রে লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান ও জেনারেল ডায়নামিকস আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে। দেশটির ৩৯টি কোম্পানির মধ্যে ৩০টিই আয় বাড়িয়েছে; মোট বিক্রি পৌঁছেছে ৩৩৪ বিলিয়ন ডলারে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত