মালিবাগ থেকে সোনার বার যাচ্ছিল ভারতে, যশোরে আটক

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

যশোরে বিজিবির অভিযানে ৬৯ লাখ টাকার সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটক ইমরান হোসেন সাতক্ষীরা সদর উপজেলার সরকার পাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি এই সোনা সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবির একটি টহলদল যশোরের বাউলিয়া বাজারে অভিযান চালায়। এ সময় সোনাসহ ইমরান হোসেনকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান হোসেন স্বীকার করেন। তিনি ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের কাছ হতে সোনার বারটি সংগ্রহ করেছিলেন। ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত