শিশু অধিকার ইশতেহারে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম

আসন্ন নির্বাচনকে সামনে রেখে শিশু অধিকারে ইশতেহারে স্বাক্ষর করেছে ১২টি রাজনৈতিক দল। সোমবার (১ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিকে এ বিষয়ে নিশ্চিত করে ইউনিসেফ। 

স্বাক্ষর করা দলগুলো হলো-বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, আমার বাংলাদেশ পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী,  বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, খেলাফত মজলিস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণ ফোরাম, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, নাগরিক ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি। 

এর মাধ্যমে দলগুলো শৈশবতে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য লিখিত দশটি অগ্রাধিকার প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে।

এই ইশতেহার বাস্তবায়িত হলে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশু অধিকারের অগ্রাধিকারগুলো পূরণ হবে এবং প্রতিটি শিশুর খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও সুরক্ষিত রাখার নিশ্চয়তার চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে।  
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত