কন্যার বাবা হলেন ইমরান

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পিএম

বিজয়ের মাসের প্রথমদিনেই সুখবর দিলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রীর কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা। আজ সন্ধ্যা ৬টার দিকে পৃথিবীর আলোর মুখ দেখে ইমরানের কন্যা।  মা-মেয়ে দুজনে সুস্থ আছেন। তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই শিল্পী। কন্যার নাম এখনও চূড়ান্ত করা হয়নি। 

২০২৩ সালের ২৪ মে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ইমরান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত