দেশের উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) হালকা কুয়াশা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া বুলেটিনে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ১৩ দশমিক ২ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গত ৩০ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল এবং বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় ১ ডিসেম্বর দুপুরে (১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮০ দশমিক ৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর এবং ক্রমান্বয় দুর্বল হয়ে যেতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
দেশে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ