বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আজ তৃতীয়

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ এএম

বাংলাদেশের জনবহুল রাজধানী ঢাকা মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৮টা ২১মিনিটে  এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫২ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে  অবস্থান করছে।

একিউআই সূচক অনুযায়ী, আজকের বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভারতের দিল্লি ও কলকাতা যথাক্রমে ৩৮২ ও ২৬৭ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত