ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি থিয়াগো সিলভার পথ অনুসরণ করে পেশাদার ফুটবলে পা বাড়ালেন তার ছেলে ইসাগো সিলভা। মাত্র ১৭ বছর বয়সেই ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব চেলসির সঙ্গে নিজের প্রথম পেশাদার চুক্তিতে সই করেছেন এই কিশোর ডিফেন্ডার। অনেকদিন ধরেই চেলসি একাডেমিতে বেড়ে ওঠা ইসাগোকে অন্যতম সম্ভাবনাময় তরুণ ডিফেন্ডার হিসেবে দেখা হচ্ছে।
২০২০ সালে ফরাসি ক্লাব পিএসজি থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন থিয়াগো সিলভা। নীল জার্সিতে চার মৌসুমে তিনি ১৫৫ ম্যাচ খেলেছেন। ২০২১ সালে ক্লাবকে চেলসির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে ১১৩ ম্যাচ খেলার পর ২০২২ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সিলভা। চেলসি আশা করছে, ভবিষ্যতে বাবার মতোই রক্ষণভাগের মূল ভরসা হয়ে উঠবেন ইসাগো।
মাত্র ১৩ বছর বয়সে ইসাগো চেলসি একাডেমিতে যোগ দেন। গত মৌসুমে তিনি ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে তার অভিষেক হয়। চলতি মৌসুমে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৮ দুই দলেই খেলছেন তিনি। গত অক্টোবরে নেদারল্যান্ডসের জায়ান্ট ক্লাব আয়াক্সের বিপক্ষে যুব চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের স্কোয়াডেও নিবন্ধিত ছিলেন। প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষরের পর ইসাগো সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘চেলসির সঙ্গে আমার প্রথম পেশাদার চুক্তিতে সই করতে পেরে গর্বিত। সামনে আরও অনেক কিছু অর্জন করতে চাই।’
উল্লেখ্য, বর্তমানে ৪১ বছর বয়সী থিয়াগো সিলভা নিজ দেশে ফ্লুমিনেন্সে ক্লাবের হয়ে খেলছেন। তবে পরিবারের বেশির ভাগ সদস্য এখনও ইংল্যান্ডেই অবস্থান করছেন, কারণ দুই ছেলে ইসাগো এবং ইয়াগো সিলভা চেলসির একাডেমিতেই প্রশিক্ষণ নিচ্ছেন। পরিবার থেকে দূরে থাকার কষ্ট নিয়ে থিয়াগো সিলভা বলেছেন, ‘আমার পরিবার না থাকলে আমি এতদূর আসতে পারতাম না। সন্তানরা এখন ইংল্যান্ডে নিজেদের স্বপ্ন পূরণের পথে আছে। শারীরিকভাবে দূরে থাকলেও তারা সব সময় আমার হৃদয়ে।’
৯০ শতাংশ ফিট থাকলেও নেইমার-ভিনির সুযোগ নেই –আনচেলত্তির কঠোর বার্তা
দিবা-রাত্রির টেস্টের আগে স্মিথের চোখের নিচে আই ব্ল্যাকের রহস্য কী?
বিশ্বকাপ দলে এস্তেভাওয়ের জায়গা নিশ্চিত : আনচেলত্তি