আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে জড়িয়ে গেছে নেইমারের নাম। বিশেষ করে শীতকালীন ট্রান্সফার উইন্ডোকে সামনে রেখে ইংল্যান্ডের মিডিয়ায় এই গুঞ্জন এখন বেশ জোরালো। যদিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বর্তমানে সান্তোসে খেলছেন, তার ইনজুরি ও খেলার ধারাবাহিকতার অভাব আছে। তবুও তিনি নাকি রুবেন অ্যামোরিমের প্রকল্পকে শক্তিশালী করার সম্ভাব্য অপশন হিসেবে বিবেচিত হচ্ছেন।
ফ্রান্সের সাবেক স্ট্রাইকার লুই সাহা বলেছেন, ‘অন্য সময়ে আমি নেইমারের ওল্ড ট্রাফোর্ডে আগমনকে উৎসবের মতো দেখতাম।’ তিনি মনে করেন, নেইমারের সেই বিশেষ ক্ষমতা আছে যা ইউনাইটেডের আক্রমণকভাগ আরও উজ্জ্বল করে তুলবে। বিশেষ করে সৃজনশীলতা ও আক্রমণাত্মক কৌশলে। কিন্তু তার বর্তমান শারীরিক ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। ইংল্যান্ডের ক্লাবটির জন্য প্রয়োজন এমন খেলোয়ার যারা দলের জন্য আত্মত্যাগ করতে পারে।
ম্যানচেস্টার ইউনাইটেড গত গ্রীষ্মে ২০০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করে আক্রমণভাগ পুনর্গঠন করেছে। নতুন খেলোয়াড় হিসেবে যোগ হয়েছেন মাথিউস কুনহা, ব্রায়ান মেবেউমো ও বেঞ্জামিন সেস্কো। তবুও আক্রমণভাগ এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। তাই আরও খেলোয়াড় কেনার সম্ভাবনা আছে। তবে লুই সাহা সতর্ক করে বলেছেন, হুজুগে না মেতে শুধু দলের প্রয়োজনীয়তা অনুযায়ী খেলোয়াড় বেছে নিতে হবে।
নেইমারের ভবিষ্যৎ শুধু ইংল্যান্ডেই নয়, গোটা বিশ্বে আলোচনার বিষয়। তাকে বিভিন্ন প্রিমিয়ার লিগ ক্লাবের সঙ্গে জড়িয়ে গুজব রটানো হয়েছে। পাশাপাশি মেজর লিগ সকার (এমএলএস) বা ইন্টার মায়ামির মতো ক্লাবকে জড়িয়েও তার ট্রান্সফারের গুঞ্জন আছে। বলা হচ্ছে- তিনি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে আবার একত্র হতে পারেন। সাবেক মার্কিন গোলরক্ষক ব্র্যাড ফ্রিডেল বলেছেন, যদি নেইমার পুরোপুরি ফিট থাকেন, তবে মিয়ামিতে খেলা উপযোগী হবেন।
প্রথমবার দুইশ ছক্কার মাইলফলকে বাংলাদেশ
গণমাধ্যম যতই পেছনে লাগুক, আমরা উপভোগ করব: স্টোকস
দ্রুততম ১০০ গোলের রেকর্ড ভাঙলেন হালান্ড