বৈশিকবাজারে নীটওয়্যার, পাটজাত, হস্তশিল্প, স্পোর্টস ওয়ার, হস্তশিল্প পণ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের জানান দিয়ে ইতিমধ্যে সারা ফেলেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরবে। ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের বড় বড় ব্যবসায়ীরা।
প্রতিযোগিতামূলক বাজারে এবার সৌদি আরবে কৃষিজাত পণ্য রপ্তানির আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ প্রথমবার কৃষি ও খাদ্য বিষয়ক এক্সপোতে অংশ নিয়েছে। আজ থেকে ৫ ডিসেম্বর চলবে এই প্রদর্শনী। এ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এই মেলায় ১৬টি দেশ অংশগ্রহণ করছে। বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জেদ্দা কনস্যুলেটের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ হতে অংশগ্রহণ করছে বাংলাদেশি প্রতিষ্ঠান।
কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা মেলায় বাংলাদেশের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ দিক উপস্থাপন করেন। কাউন্সেলর আরিফুজ্জামান, কাউন্সেলর এ এস এম সায়েম ও দূতালয় প্রধান মেহেবুব জামান এসময় উপস্থিত ছিলেন।
সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে সৌদি আরব বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। সে ধারাবাহিকতায় সৌদি পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের
তত্ত্বাবধানে জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন এন্ড কনভেনশন সেন্টারে সৌদি প্রতিষ্ঠান আইকন ইন্টারন্যাশনাল ফর ইভেন্টস এন্ড কনফারেন্সেস কর্তৃক আয়োজিত মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। সৌদি কৃষি ও খাদ্যপণ্য ব্যবসায়ী, আমদানিকারক, বিনিয়োগকারীগণ এবং প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীগণকে মেলায় বাংলাদেশের স্টল পরিদর্শন ও বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানিযোগ্য খাদ্যপণ্য সৌদি বাজারে উপস্থাপনের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানানো হয়। প্রতিদিন বিকাল চারটা হতে রাত দশটা পর্যন্ত এই মেলা চলবে। উপস্থিত অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারীদের বিজনেস ভিসা সহজীকরণ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারকরণে বছরে একাধিকবার প্রবেশের সুযোগ সৃষ্টির অনুরোধ জানান।
ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান