বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘মামলা থেকে বাঁচতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পালিয়ে যাননি। বরং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলায় হাজিরা দিয়ে কারাবরণ করেছিলেন।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায়। গতবছরের ৫ আগস্ট তাই ঘটেছিলো। কিন্তু খালেদা জিয়া রাজনীতি করেছেন দেশের কোটি কোটি মানুষের জন্য। তিনি পালিয়ে যাননি।’
তিনি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হয়েছিলেন খালেদা জিয়া। মিথ্যা মামলায় তাকে কারাবরণ করতে হয়েছিল। কারাগারে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।’
মঈন খান বলেন, রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি বেগম জিয়া। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনগণের অধিকার আদায় করেছেন। আর তাই জাতিও তার জন্য উদগ্রীব উৎকণ্ঠায় আছে।
যাকে চাইবেন তাকে ভোট দিন, আমার জন্য দোয়া রাখবেন: হাসনাত আব্দুল্লাহ
সংসদ থেকে ইউপি— সব কমিটিতে প্রতিনিধি চায় প্রতিবন্ধীরা
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু