ইসলামী ছাত্রী সংস্থার নেতৃত্বে আবারও মুনজিয়া ও উম্মে আরওয়া

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

ইসলামী ছাত্রী সংস্থার নতুন কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে আবারও দায়িত্ব পেয়েছেন মুনজিয়া ও ডা. উম্মে আরওয়া। 

সংগঠনের সদ্য ঘোষিত ফলাফলে মুনজিয়াকে সভানেত্রী এবং ডা. উম্মে আরওয়াকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়। 

ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত সভানেত্রী আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য, গত অধিবেশনেও একই দুজন দায়িত্ব পালন করেছিলেন। এই ধারাবাহিকতা বজায় রেখে তারা আরও একটি মেয়াদে সংগঠনটি পরিচালনার দায়িত্ব পাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত