পররাষ্ট্র উপদেষ্টা

হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দেয়নি 

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা করছে, আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে গিয়ে সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনও তথ্য নেই। তার স্ত্রী আজ দেশে এসেছেন। একইসঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসায় নেওয়া সম্ভব হচ্ছে না।

আগামীকাল রংপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিলা স্কুল পরিদর্শন করার কথাও রয়েছে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত