জামালপুর

মোটরসাইকেল-পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ যুবক নিহত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

জামালপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় পৌর শহরের বেলটিয়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।

হতাহতারা হলেন সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড় এলাকার রাসেল (২২) তিনি পেশা গার্মেন্টস কর্মী ও  নিহত দিপু ওরফে বাবু (২২) একই এলাকার বাসিন্দা। আহত শ্যামল (২২) একই এলাকার আমজাদ হোসেনের ছেলে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) নুর মোহাম্মদ জানান, কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড় এলাকা তিন বন্ধু মোটরসাইকেলে করে জামালপুর শহরে যাওয়ার সময় বেলটিয়া এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা মালবাহী পিক-আপের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ তে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আর আহত দিপু ওরফে বাবু চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত শ্যামল চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।

ওসি জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করে থানায় আনা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামাল উদ্দিন বলেন, দুইজনকেই মৃত ঘোষণা করা হয়েছে। বাকি একজন সামান্য আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত