ইতিহাস গড়লেন অজি তারকা ব্যাটার মার্নাস লাবুশেন। আজ শুক্রবার দ্বিতীয় অ্যাশেজ টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিপক্ষে লাবুশেন দিবা-রাত্রির টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। এতে তার সময় লেগেছে ১৬ ইনিংস, সেইসঙ্গে অবিশ্বাস্য ব্যাটিং গড় ৬৬।
২০১৮ সালে লাল বলে অভিষেকের পর থেকে ৩১ বছর বয়সী লাবুশেন ৬০টি টেস্টে ৪ হাজার ৫০০র বেশি রান করেছেন এবং গড় ৪৬-এর বেশি। এছাড়া তিনি ৬৬টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। লাল বলের ক্যারিয়ারের ১১ সেঞ্চুরির মধ্যে ৪টিই এসেছে দিবা-রাত্রির টেস্টে।
লাবুশানে আজ ৭৮ বলে ৬৫ রান করে বেন স্টোকসের শিকার হন। এর আগেই নাম লেখান রেকর্ডে। গোলাপি বলের টেস্টে সর্বাধিক রান সংগ্রহে তার পরে আছেন যথাক্রমে স্টিভেন স্মিথ (২৫ ইনিংসে ৮২৭*), ডেভিড ওয়ার্নার (১৭ ইনিংসে ৭৫২) এবং ট্রাভিস হেড (১৬ ইনিংসে ৭৫২* রান)।
রোহিত-কোহলিকে নিয়ে এসব বন্ধ করুন- শাস্ত্রীর হুঁশিয়ারি
স্কালোনির সম্ভাব্য বিশ্বকাপ দল প্রায় চূড়ান্ত; কার কার জায়গা হলো?