যে সমীকরণে বিশ্বকাপে দেখা হতে পারে মেসি-রোনালদোর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ এএম

সকল জল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। সবাই জেনে গেছে কোন দল কোন গ্রুপে পড়েছে। ফুটবলপ্রেমীদের আগ্রহ দুই সুপারস্টার লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে।।বিশ্বকাপে কি দেখা হবে দুজনের?

বিশ্লেষকরা বলছেন, নকআউট পর্বে আর্জেন্টিনা আর পর্তুগালের দেখা হলেও হতে পারে। আর যদি সব বড় দলই গ্রুপ পর্ব পার হয়ে যায়, তবে শেষ ষোলোতেই হতে পারে জমজমাট লড়াই। বিশেষ করে সাবেক চ্যাম্পিয়ন জার্মানি ও ফ্রান্স মুখোমুখি হতে পারে এই পর্বে।

শেষবার দুই দল বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ২০১৪ সালের কোয়ার্টার ফাইনালে, যেখানে ম্যাটস হুমেলসের একমাত্র হেডেই জার্মানি জিতেছিল। আবারও যদি জার্মানি এগিয়ে যায়, তবে ফাইনালে পৌঁছাতে তাদের নেদারল্যান্ডস ও স্পেনের মতো কঠিন প্রতিপক্ষ সামলাতে হবে—যা সহজ গ্রুপে পড়েও তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং।

অন্যদিকে, কোয়ার্টার ফাইনালেই নজর থাকবে আর্জেন্টিনা ও পর্তুগালের সম্ভাব্য লড়াইয়ে। যেখানে হয়তো শেষবারের মতো মেসি বনাম রোনালদোর মুখোমুখি লড়াই দেখা যাবে। দু’দলই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং শেষ ৩২ ও শেষ ১৬ পেরোতে পারে, তবে দুই কিংবদন্তির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এটি হবে এক ঐতিহাসিক দ্বৈরথ।

ইংল্যান্ড যদি ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ শুরু করে গ্রুপ জেতে, তবে শেষ ৩২–এ তারা মুখোমুখি হবে কোনো তৃতীয়–স্থান পাওয়া দলের, যদিও নির্দিষ্ট প্রতিপক্ষ অনুমান করা জটিল। স্কটল্যান্ড গ্রুপ সেরা হতে পারলে তাদের প্রথম নকআউট ম্যাচে প্রতিপক্ষ হতে পারে জাপান বা তিউনিসিয়া—যা হবে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ নকআউট ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত