ভোরে নারায়ণগঞ্জে আগুনে পুড়লো ৩০ দোকান

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পিএম

হঠাৎ আগুনে লেগে নারায়ণগঞ্জ শহরের একটি মার্কেটের ৩০টি দোকান পুড়ে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টায় শহরের নতুন পালপাড়া এলাকায় সমীরকর মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ৩০ দোকান পুড়েছে বলে জানা গেলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এর সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় মার্কেটের ৩০টি হোসিয়ারি (মিনি) কারখানা ও বডি নিটিং দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত