মেহেরপুর মুক্ত দিবস পালিত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

মহান স্বাধীনতা যুদ্ধে মেহেরপুরে গঠিত দেশের প্রথম সরকার ৯ মাসের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করে দেশ স্বাধীন করে। সেই মেহেরপুর আজ ৬ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে পাক হানাদারমুক্ত হয়। এ উপলক্ষে নানা আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে এই দিনটি পালিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালন করা হয়। 

সকাল সাড়ে ৮টার সময় মেহেরপুর কলেজ মোড়ে স্থাপিত শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে দিনটির প্রতি শ্রদ্ধা জানান মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। পরে পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সামসুল আলম সোনা সহ বিভিন্ন শ্রেণীপেশা ও সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে দিনটির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

পরে মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোবাযাত্রা শেষে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শামসুল আলম সোনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। অনুষ্ঠানে জেলার মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত