রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- মা লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের ৩২/২/এ বাসার ৭তলা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা গৃহকর্মী তাদের হত্যা করে পালিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, খবর পেয়ে মোহাম্মদপুরের শাজাহান রোডে ওই বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আশেপাশের সিসি ক্যামেরা দেখে বিষয়টি পুলিশ তদন্ত করছে।
