বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কলকাতা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম

বিশ্বের দূষিত শহরের তালিকায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার অবস্থান দ্বিতীয়। এদিন সকাল ৮টা ২৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫০ নিয়ে রাজধানীর বাতাসের মান  ‘অস্বাস্থ্যকর’হয়ে পড়েছে।

একিউআইর তথ্যানুযায়ী, ২৬২ একিউআই স্কোর নিয়ে ভারতের কলকাতা শহর শীর্ষে রয়েছে। এছাড়া মিশরের রাজধানী কায়রো, ভারতের দিল্লি, কুয়েতের কুয়েত সিটি ও চীনের উহান শহর যথাক্রমে ২৩৯, ২৩২, ১৯৮ ও ১৯০  একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়,তৃতীয়, চর্তুথ ও পঞ্চম স্থানে রয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে  ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত