যশোরের সদর উপজেলায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনার পর অসুস্থ শিশুটি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, রবিবার সকাল ১০টার দিকে শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে চকলেট কিনতে যায়। এ সময় সোহাগ কৌশলে শিশুটির দোকানের পাশে থাকা গোডাউনের নিয়ে যায় এবং মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। সোমবার বিষয়টি জানাজানি হলে সোহাগ পালিয়ে যায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সোহাগকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।
