চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শানতোউতে একটি চারতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৪ জন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত প্রায় ৯টা ২০ মিনিটে শাওনান জেলায় আগুনের সূত্রপাত ঘটে এবং প্রায় চল্লিশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালগুলোতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুনটি প্রায় দেড়শ বর্গমিটার এলাকাজুড়ে থাকা একটি কংক্রিট ভবনে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন।