আইএল টি-টোয়েন্টিতে নাটকীয় এক ম্যাচ দেখা গেল এমআই এমিরেটস বনাম ডেজার্ট ভাইপার্সের মধ্যে। এই ম্যাচে সুযোগ পেয়েও ভাইপার্সের ম্যাক্স হল্ডেনকে স্টাম্পিং করেননি এমিরেটসের উইকেটকিপার নিকোলাস পুরান। যদিও পরের বলেই হল্ডেন রিটায়ার্ড আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান। এই নাটকীয়তার পেছনে আছে দুই দলের কৌশল।
ভাইপার্স ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১১০ রান তুলে ফেলে। ম্যাক্স হল্ডেন ও স্যাম কারান ব্যাট করছিলেন, কিন্তু প্রত্যাশা অনুযায়ী রান বাড়ছিল না। তাদের দল ভাইপার্সও চাচ্ছিল হল্ডেন যেন আউট হয়ে যান। অন্যদিকে এমিরেটস চাইছিল, হল্ডেনকে ক্রিজে আটকে রাখতে। রশিদ খানের করা ১৬তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে হল্ডেন কোন রান করতে পারেননি। পরের বলে তিনি ক্রিজ ছেড়ে মারতে গিয়ে এতটাই দূরে চলে যান যে, স্টাম্পিং করা ছিল ডালভাত।
এমন সুযোগ পেয়েও স্টাম্পিং করেননি নিকোলাস পুরান, কারণ তার দল চায় হল্ডেনকে উইকেটে রাখতে। তারপরও বুদ্ধির খেলায় ভাইপার্সের সঙ্গে পেরে ওঠেনি এমিরেটস। পরের বলেই হল্ডেন ‘রিটায়ার্ড আউট’ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এই কৌশলেই সাফল্য পায় ভাইপার্স। এরপর উইকেটে এসে হেটমায়ার ও ড্যান লরেন্স দ্রুতগতিতে রান তুলতে থাকেন। শেষ চার ওভারে ৪১ রান নিয়ে এমিরেটসকে ১৫৯ রানের টার্গেট দেয় ভাইপার্স, যা তাদের জয়ের জন্য যথেষ্ট ছিল।
অ্যাশেজ জিততে ৯০ বছর আগের ইতিহাস ফেরাতে হবে স্টোকসদের
সালাহকে পেতে সবকিছু করতে রাজি সৌদি ক্লাব