ট্রাম্পের প্রশংসা করতে বললেন হোয়াইট হাউস মুখপাত্র

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট মঙ্গলবার (৯ ডিসেম্বর) রিপাবলিকান নেতাদের আহ্বান জানিয়েছেন, তারা যেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অর্জনগুলো আরও খোলাখুলিভাবে প্রচার করেন। ফক্স অ্যান্ড ফ্রেন্ডস- অনুষ্ঠানে কথা বলার সময় লিভিট বলেছেন, রিপাবলিকানদের দৃঢ়তা ও বুদ্ধিমত্তার সাথে ট্রাম্পের কৃতিত্ব তুলে ধরতে হবে।  

সম্প্রতি অর্থনৈতিক মন্দা ও আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনায় ট্রাম্প প্রশাসনের জনপ্রিয়তা কিছুটা মলিন হয়েছে । লিভিট দাবি করেছেন, অর্থনৈতিক উদ্বেগগুলি ডেমোক্র্যাটদের বানানো গল্প এবং ট্রাম্পের নীতিতে প্রথমবারের মতো সাধারণ কর্মীদের বেতন বাড়ছে।   

তবে বাস্তব অর্থনৈতিক চিত্র ভিন্ন, জিডিপি বৃদ্ধির হার প্রায় ১.৬ শতাংশে নেমে আসার প্রজেকশন, বেসরকারি খাতে চাকরির ক্ষতি ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে, বেকারত্ব প্রায় ৪.৩ শতাংশে এবং মূল্যস্ফীতি এখনও উচ্চ। মধ্য ও নিম্ন আয়ের পরিবারগুলোর উপর চাপ বেড়েছে। পলিটিকো-র সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৪৬ শতাংশ আমেরিকান ট্রাম্পকে মূল্যস্ফীতি ও জীবিকার ব্যয় বৃদ্ধির জন্য দায়ী করছেন। এমনকি তার পুরোনো সমর্থক মারজোরি টেলর গ্রিনও ট্রাম্পকে জনসাধারণকে “গ্যাসলাইটিং” করার অভিযোগ করেছেন।

অর্থনৈতিক এই বিতর্ক আগামী বছরের মিডটার্ম নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এনবিসি-র নভেম্বর জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের তুলনায় ৮ পয়েন্ট এগিয়ে, যা গত পাঁচ বছরের মধ্যে মিডটার্মের আগে সবচেয়ে অগ্রগতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত