'বাকি ক্রিকেটাররা নেশা করলেও করতে পারে, আমার স্বামী করে না'

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী এবং গুজরাটের শিক্ষামন্ত্রী রিভাবা জাদেজা সম্প্রতি এক রাজনৈতিক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন যা ক্রিকেট বিশ্বে বিতর্কের সৃষ্টি করেছে। তিনি তার স্বামীকে প্রশংসা করেছেন, কিন্তু একই সঙ্গে অন্য ভারতের ক্রিকেটারদের আচরণ নিয়ে অস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতিক একটি জনসভায় ভাষণ দেয়ার সময় রিভাব কু-অভ্যাস প্রসঙ্গে তিনি বলেন, “আমার স্বামী লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়ার মতো দেশে ঘোরাঘুরি করে। আজ পর্যন্ত কোনো ধরনের নেশা করেনি। কোনো দিন নেশা করতে দেখিনি ওকে। দলের বাকিদের কোনো না কোনো নেশা থাকলেও থাকতে পারে। অথচ ওর (জাদেজা) নেশা করতে কোনো বাধা নেই। কারণ বাড়িতেও কেউ কিছু বলবে না। ১২ বছর বয়সে বাড়ি ছেড়েছে। যে কোনও কাজ করার সুযোগ ওর কাছে ছিল।” রিভাবার দাবি, সামাজিক দায়িত্ব এবং কর্তব্যের কথা ভেবে কোনো দিন নেশা করেননি জাদেজা।

রিভাবা যদিও সরাসরি কারো নাম বলেননি, তবে তার এই সাধারণ ইঙ্গিত ক্রিকেট ভক্ত ও মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। অনেকে ইতিমধ্যেই অনুমান শুরু করেছেন যে তিনি ঠিক কারা বা কী ধরনের ঘটনা সম্পর্কে কথা বলছেন।

কয়েক বছর আগে তামাক খাওয়ার একটি ছবি পোস্ট করেছিলেন জাদেজা। সেখানে যা লিখেছিলেন, ‘ছোটবেলা কেটেছে কালো রাতের নীচে। যৌবন কাটছে দুষ্টু কাজের মধ্যে।’ সেই ছবি পোস্ট করার জন্য সমালোচিত হতে হয়েছিল জাদেজাকে। সমর্থকেরা বুঝিয়েছিলেন, সমাজের কাছে এবং তরুণদের সামনে খারাপ উদাহরণ তৈরি করছেন জাদেজা। ভবিষ্যতে ভারতীয় দলে তার জায়গা পেতে সমস্যা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে।

বর্তমানে রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটের বিরতির সময় ভারতীয় দলের বাইরে আছেন। এছাড়া তিনি সম্প্রতি আইপিএল দল পরিবর্তন করে চেন্নাই সুপার কিংসের বদলে রাজস্থান রয়ালসের হয়ে খেলবেন। উল্লেখযোগ্য, জাদেজা তার আইপিএল যাত্রা রাজস্থান রয়ালসের সঙ্গে শুরু করেছিলেন এবং এবার আবার সেই ফ্র্যাঞ্চাইজিতে ফিরে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত