ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে।
হাসপাতালে সহকর্মী মিসবাহ জানান, জুম্মার নামাজ পরে নিজের নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন মসজিদে যাওয়ার কথা ছিল ওসমান হাদির। দুপুরে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় হেলমেট পরা ২ জন মোটরসাইকেলে এসে গুলি করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
