পাপিয়া সারোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছর এই দিনে (১২ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারত যান। 

এর আগে ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সন্জীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতে দীক্ষা নেন। পাপিয়া সারোয়ার ১৯৯৬ সালে ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেন। 

দীর্ঘ ক্যারিয়ারে রবীন্দ্রসংগীতের জন্য শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন তিনি। আধুনিক গানেও জনপ্রিয়তা ছিল এই শিল্পীর। তার গাওয়া ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে বাংলা গানের শ্রোতাদের মাঝে পরিচিতি এনে দেয়। ২০১৩ সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার লাভ করেন পাপিয়া সারোয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত