ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

‘হাদির ওপর গুলি ঘটনা নির্বাচনে বিরূপ প্রভাব পড়বে’ 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

ওসমান হাদির ওপর গুলি ঘটনা নিঃসন্দেহে আসন্ন নির্বাচনে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। শুক্রবার (১২ ডিসেম্বর) দলের এক বিবৃতিতে এ আশঙ্কার কথা বলা হয়েছে। 

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (আইএফবি) চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের যুক্ত বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে যদি অতীতের পুনরাবৃত্তি ঘটে, তাহলে দেশ-জাতি লক্ষ্যভ্রষ্ট হবে। ওসমান হাদির ওপর দুর্বৃত্তের গুলির ঘটনা আসন্ন নির্বাচনে বিরূপ প্রভাব পড়বে নিঃসন্দেহে। 

বিবৃতিতে দলের নেতারা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সর্বাগ্রে দুর্বৃত্ত-সন্ত্রাসীদের অস্বাভাবিক দৌরাত্ম্য রোধ, অবৈধ ও লুন্ঠিত অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশন চালানোসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়াও জনস্বার্থে সকল রাজনৈতিক দলের পারস্পরিক ঐকমত্য প্রতিষ্ঠাও অধিকতর জরুরি বলে মন্তব্য করেন তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত