মেসির সঙ্গে ছবি তুলে বিদ্রুপের শিকার শুভশ্রী

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

বিশ্বের ফুটবল জগতের এই সময়ে তুমুল আলোচিত তারকা লিওনেল মেসিরভারত সফর ঘিরে কলকাতা যখন উন্মাদনায় ভাসছে, তখন কিংবদন্তি এই খেলোয়াড়ের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে কড়া সমালোচনার মুখে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বিশেষ করে মেসির নামের সঙ্গে ব্যবহৃত একটি জনপ্রিয় শব্দ নিয়ে ভুল ধারণা প্রকাশ করায় নেটিজেনদের তোপের শিকার হন নায়িকা। 

এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘আগে বলুন মেসি ব্যাট করে নাকি বল করে, নাকি উইকেট কিপার।’ তবে একজন বুঝিয়ে দেন ব্যাপারটা, লেখেন, “G.O.A.T এবং goat এর পার্থক্যটা বুঝুন। ‘সর্বকালের সেরা’ (G.O.A.T.) এবং সাধারণ প্রাণী ‘ছাগল’ (goat) সম্পূর্ণ ভিন্ন এবং বিপরীত অর্থ বহন করে। একটি শ্রেষ্ঠত্ব বোঝায়, অন্যটি সাধারণ বা দুর্বলতা বোঝাতে ব্যবহৃত হয়।’ 

পরে অবশ্য শুভশ্রী তার পোস্টটি সংশোধন করে কেবল G.O.A.T শব্দটি রাখেন। শুভশ্রীকে কটাক্ষ করে আরেকজন নেটিজেন লেখেন, ‘শুভশ্রী হলিউড নায়িকাদের মতো পোশাক বা সাজগোজ করার চেষ্টা করেছিলেন— কিন্তু যেই মুহূর্তে তিনি তার অক্সফোর্ড ইংরেজি বলা শুরু করবেন, মেসি হয়ত স্ট্রোক করবেন।’ এই মন্তব্যের মাধ্যমে অভিনেত্রীর ইংরেজি বলার ধরন নিয়ে তীর্যক সমালোচনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত