ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে বিষ্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি ইউনিয়ন যুবলীগ নেতা ইদন মিয়াতে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইদন মিয়া (৬৬) উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা ও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তিনি আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।
থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দেশে চলমান পরিস্থিতিতে বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহেদুল কাদের ও এসআই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে যুবলীগ নেতা ইদন মিয়াকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে রবিবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
