বিশ্ব সফরে যাচ্ছে বাঁধনের ‘মাস্টার’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

সদ্য ‘মাস্টার’ শিরোনামের একটি সিনেমার কাজ শেষ করেছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এটি দেশ-বিদেশের নানা উৎসবে অংশ নিতে প্রস্তুত। ছবির নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই জানিয়েছেন এই কথা। তিনি তার নতুন সিনেমা ‘মাস্টার’ সম্পূর্ণ কাজ শেষ করেছেন বলে জানান। সেইসঙ্গে বলেন, ‘ছবিটি এখন দর্শকদের জন্য প্রস্তুত।’ 

বছরের এপ্রিল মাসে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার শুটিং সম্পন্ন হয়। এরপর শুটিং পরবর্তী কাজের অনেকটাই দক্ষিণ কোরিয়ায় হয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা যুক্ত ছিলেন কাজটির সঙ্গে। ‘মাস্টার’ একটি রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমা। গল্পের কেন্দ্রবিন্দুতে একটি উপজেলার স্থানীয় রাজনীতি। সিনেমার অন্যতম আকর্ষণ তার চরিত্রায়ন। এতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেখা যাবে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) চরিত্রে। এছাড়া অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত