মরক্কোয় বন্যায় ৩৭ জনের মৃত্যু

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম

মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতে আকস্মিক বন্যাযর সৃষ্টি হয়েছে। এতে ৩৭ জন মারা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারক এসএনআরটি নিউজ সোমবার (১৫ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, রবিবার (১৪ ডিসেম্বর) হঠাৎ ভারি বৃষ্টিপাতের পর কমপক্ষে ১৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। যার মধ্যে দুজনকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়েছে।

দেশটির রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দক্ষিণে অবস্থিত সাফি শহরের রাস্তা থেকে কাদাযুক্ত পানির স্রোতে গাড়ি এবং আবর্জনার বাক্স ভেসে যাচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে।

কর্তৃপক্ষের মতে, মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিপাতের পর ঐতিহাসিক পুরনো শহরটিতে কমপক্ষে ৭০টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। স্থানীয় সরকার এক বিবৃতিতে জানায়, অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে সুরক্ষিত করতে এবং বাসিন্দাদের সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত