চট্টগ্রামে গণঅধিকার পরিষদের বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনটির অঙ্গ ও সহযোগী সংগঠন গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর কাজির দেউড়ি মোড় থেকে বিজয়র‍্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দিন আকাশ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, টেকসই উন্নয়ন বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান সুমন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ডা. এমদাদুল হাসান, যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরীর সভাপতি আব্দুর রহিম সোহেল, পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরীর সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ এবং ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক ওসমান গণিসহ বিভিন্ন উইংয়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত