শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিজয় দিবসে ফুল দেওয়া হয়নি শহীদ মিনারে, ছিল না কর্মসূচিও

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা থাকলেও মাধবপুর উপজেলার শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনও আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান দায়িত্ব গ্রহণের পর থেকে জাতীয় দিবসগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ মিনারে ফুল দেওয়া হয়নি। চলতি বছরের বিজয় দিবসেও বিদ্যালয়ে কেবল জাতীয় পতাকা উত্তোলন করে কয়েকটি ছবি তুলে কর্মসূচি শেষ করা হয়। এদিন বিদ্যালয়ে কোনও আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা মুক্তিযুদ্ধভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে।

এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা জানান, জাতীয় দিবসের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার সুযোগ থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষের এমন দায়সারা ভূমিকা হতাশাজনক।

এ বিষয়ে প্রধান শিক্ষক আলাউদ্দিন খান দাবি করেছেন, বিজয় দিবসে বিদ্যালয়ের শিশুরা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তবে শহীদ মিনারে পুস্পস্তবক দেননি কেন? এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

এলাকাবাসীর দাবি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান জানান, এমন হওয়ার তো কথা না। তারপরও এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত