দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

ঢাকায় ভারতের হাইকমিশনে ‘সাম্প্রতিক হুমকি’ এবং কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক নেতার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে আপত্তি জানাতে নয়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। আজ বুধবার (১৭ ডিসেম্বর) এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তলবের প্রেক্ষাপটে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে উল্লেখ করা হয়েছে। এনডিটিভির ভাষ্য অনুযায়ী, তিনি এমন শক্তিকে আশ্রয় দেওয়ার হুমকি দিয়েছেন, যা দিল্লির বিরুদ্ধে কার্যকর হতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য—‘সেভেন সিস্টারস’—কে দেশ থেকে আলাদা করার চেষ্টা করবে।

এনডিটিভি আরও জানায়, বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপনের সময় দেওয়া এক বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সেভেন সিস্টারসকে ভারত থেকে আলাদা করা হবে।’

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা আশা করি, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্যও।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত