অযোগ্য নাগরিকত্বপ্রাপ্ত খেলোয়াড় খেলানোর অভিযোগে ফিফা মালয়েশিয়ার তিনটি আন্তর্জাতিক ম্যাচের ফলাফল বাতিল করে হারিয়ে দেয়া হয়েছে।
ফিফা সেপ্টেম্বর মাসে সাতজন নাগরিকত্বপ্রাপ্ত খেলোয়াড়কে ১২ মাসের জন্য স্থগিত করে এবং মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে সাড়ে তিন লাখ সুইস ফ্রাঁ জরিমানা করে। কারণ তারা ভিয়েতনামের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভুয়া কাগজপত্র ব্যবহার করে খেলোয়াড়দের খেলতে দিয়েছিল। অ্যাসোসিয়েশনের আপিল নভেম্বর মাসে বাতিল করে ফিফা। এরপর সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রম তদন্তের জন্য ফিফা পাঁচটি দেশের কর্তৃপক্ষকে নোটিশ পাঠায় সম্ভাব্য আইনি ব্যবস্থা নিতে।
এবারের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে কেপ ভার্দে (২৯ মে), সিঙ্গাপুর (৪ সেপ্টেম্বর) এবং ফিলিস্তিন (৮ সেপ্টেম্বর)-এর সঙ্গে খেলায় মালয়েশিয়ার ফল পরিবর্তন করে সবকটিতে ৩-০ ব্যবধানে পরাজতি ঘোষণা করা হয়েছে। আর অতিরিক্ত ১০,০০০ সুইস ফ্রাঙ্ক জরিমানাও করা হয়েছে মালয়েশিয়াকে। এই তিনটি ম্যাচে মালয়েশিয়া যথাক্রমে ১-১ ড্র, ২-১ ও ১-০ জিতেছিল। মালয়েশিয়া ফুটবল জানিয়েছে, তারা ফিফা শৃঙ্খলা কমিটির কাছে লিখিতভাবে কারণ জানতে চেয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।
এই কেলেঙ্কারি দেশজুড়ে সমর্থক ও জনমতের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। অনেকেই মালয়েশিয়া ফুটবল ও খেলোয়াড়দের নাগরিকত্ব প্রদানের জন্য দায়ী সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশীয় তদন্তে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তবে মালয়েশিয়া ফুটবলকে নিজেকে রক্ষা করার সুযোগ দিতে হবে।
'খেলাধুলায় এলিটিজম চলতে পারে না'- আসিফ নজরুল