বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে ঢাকা। ১৯০ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা ২৭ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী, ৩১০ একিউআই স্কোর নিয়ে ভারতের দিল্লি শহর শীর্ষে রয়েছে। এছাড়া পাকিস্তানের লাহোর ও বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো, পাকিস্তানের করাচি, মিশরের কায়রো, কুয়েতের কুয়েত সিটি যথাক্রমে ২৭০, ২২৭, ২০১, ১৯৪ ও ১৯১ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয়, চর্তুথ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।
