কাতারের আলি স্টেডিয়ামে নাটকীয় ফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে টাইব্রেকারে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় করেছে প্যারিস সাঁ জার্মাঁ। গোলরক্ষক মাতভেই সাফোনভ একের পর এক চারটি পেনাল্টি ঠেকিয়ে দলের জয়ের নায়ক হয়ে ওঠেন। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচে ১-১ সমতা ছিল। পরে পেনাল্টি শুটআউটে দুই এক ব্যবধানে জয় নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নরা।
এর মাধ্যমে চলতি বছরে নিজেদের ষষ্ঠ ট্রফি ঘরে তুলল পিএসজি। ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে জর্জিয়ান ফরোয়ার্ড খভিচা কাভারাতস্কেলিয়া গোল করে পিএসজিকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতা ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার জর্জিনিও। এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি। শেষ দিকে বদলি হিসেবে নামেন বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়া ওসমান দেম্বেলে।
টাইব্রেকারে সাফোনভ টানা চারটি শট ঠেকিয়ে দিলে ভিতিনহা ও নুনো মেন্দেসের সফল শটে শিরোপা নিশ্চিত হয় পিএসজির। এই ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের মাধ্যমে পিএসজি চলতি বছরে লিগ আঁ, কুপ দ্য ফ্রঁস, চ্যাম্পিয়ন্স লিগ, ত্রফে দে শঁপিওঁ, উয়েফা সুপার কাপের পর আরেকটি বড় সাফল্য পেল। কোচ লুইস এনরিকের অধীনে ক্লাবটি ইউরোপ ও আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল।
উইকেট শিকারে গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেলেন নাথান লায়ন
মেসির সঙ্গে আরও এক মৌসুম কাটাবেন লুইস সুয়ারেজ