চট্টগ্রাম জেলার চকবাজার এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে চকবাজারের তালপট্টি এলাকার ওই দোতালা মার্কেটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সোয়া ১০টার দিকে চকবাজারের তালপট্টি এলাকার ওই দোতালা মার্কেটে আগুন লাগে। এ সময় ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিকে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাশে ময়লার স্তূপ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে বেশ কয়েকটি দোকানের আসবাবপত্র পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ইসির কাছে নিরাপত্তা চাইলেন দুই প্রার্থী