ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার হাইকমিশনমুখী লংমার্চ করে জুলাই ঐক্য। এ সময় পুলিশ তাদের বাধা দিলে ফিরে আসে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিকাল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের নেতা এ বি জুবায়ের বলেন, ভারত ভয় পেয়ে তাদের ভিসা সেন্টার সাময়িক বন্ধ করে রেখেছে। আমরা গতকালকেই বলে দিয়েছে, আপানাদের ভয় পেয়ে ভিসা সেন্টার বন্ধ করার দরকার নেই। আপনারা আগ্রাসন বন্ধ করেন। আপনারা আধিপত্যবাদ, সীমান্ত হত্যা, বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা, বাঁধের পানি দিয়ে বন্যা সৃষ্টি করা, প্রক্সি মিডিয়া চালানো এসব বন্ধ করেন।
তিনি বলেন, আপনাদের ভিসা সেন্টার বন্ধ করার দরকার নাই। আমরা আপনাদের মতো জাতি হিসেবে অসভ্য, বর্বর না। আমরা কোনো ঝামেলা করতেছি না, করবও না। এ যাত্রায় আমরা সেখানে যাই নাই। আপনারা দেখেছেন গতকাল আমরা যাখন যাত্রা করি তখন পুলিশ বাধা দিয়েছে। আমরা তখন আইনের প্রতি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে সেখানে থেমে গিয়েছি ভেতরে যাইনি।
জুবায়ের আরও বলেন, কিন্তু গতকালকে যাইনি মানে ভবিষ্যতেও যাব না তার নিশ্চয়তা দিতে পারছি না। আপনারা যদি এধরনের আগ্রাসন বন্ধ রাখেন তাহলে ভবিষ্যতে ভেতরে যাব কিনা গ্যারান্টি দিতে পারছি না।