রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও করাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধ্বস্তাধস্তি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর একটার দিকে নগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চের ব্যানারে আন্দোলনকারীরা দুপুরে নগরীর ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও করতে যায়। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দিলে আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করে। এসময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পদ্মা আবাসিক এলাকায় বেশ কিছু সময় বিক্ষোভ করে আন্দোলনকারীরা।
এর আগে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নগরীর ভদ্রা ও পদ্মা আবাসিক এলাকায় অবস্থান নিতে দেখা যায়।
