রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আলোকদিয়া এলাকায় ইউনিয়ন পরিষদের মালিকানাধীন সরকারি জমি দখলের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একজনকে অর্থদণ্ড প্রদানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা গেছে, আলোকদিয়া ইউনিয়নের জামালপুর এলাকায় ইউনিয়ন পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ এবং সরকারি গাছ কাটা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে শরিফুল বিশ্বাস নামের একজনকে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৮৯ (২) ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অবৈধভাবে নির্মিত ঘরটি ভেঙে ফেলা হয় এবং টিন, বাঁশ, কাঠ, খুঁটি ও কাটা গাছের কাঠ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, সরকারি ও ইউনিয়ন পরিষদের জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ দখল ও সরকারি সম্পদ নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর
