প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে আইজিপি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম

আগুনে পুড়ে যাওয়া প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে তিনি ভবনটি পরিদর্শন করেন।

এ সময় দায়িত্বরত অফিসারের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন এবং ক্ষতিগ্রস্ত ভবনের আশপাশ ঘুরে দেখেন।

গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত