নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফল বিক্রেতার মৃত্যু 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পিএম

নারায়ণগঞ্জে রুটে ট্রেনে কাটা পড়ে মো. তাজউদ্দীন নামের এক ফল বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত মো.তাজউদ্দীন (৭০) বন্দর উপজেলার বেজেরগাও এলাকার বাসিন্দা। 

রেলওয়ের সংশ্লিষ্টরা জানান, সকালে ফল ব্যবসায়ী তাজউদ্দীন কলা কিনে নিজ এলাকায় ফেরার পথে চাষাঢ়া বালুরমাঠ এলাকায় নারায়ণগঞ্জ-কমলাপুর রুটের একটি ট্রেনে কাটা পড়েন। এতে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে নারায়ণগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিলেও নিহতের মেয়ে তানিয়া ময়নাতদন্ত ছাড়া মরদেহ দেওয়ার আবেদন করে। পরে দাফনের উদ্দেশ্যে মরদেহ নিয়ে যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত