ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আয়োজনে এই কর্মসূচিতে হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানানো হয়।
বিক্ষোভের শুরুতে স্লোগান দিতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। স্লোগানে বলেন, ‘আমি কে তুমি হাদি হাদি’ ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাব’।
এ ছাড়া একই সময় খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও হাদি হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ শুরু করে জুমার নামাজ শেষে। এ ছাড়া বিক্ষোভ করছে সম্মিলিত জুলাই জোট নামের আরেকটি সংগঠন।
