রাশেদ খান

হত্যাকারীদের বিচার না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ারে থাকতে পারবেন না

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর শরিফ ওসমান হাদির হত্যার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে বসার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টায় রাজধানীর শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা হাদিকে শহীদ করা হয়েছে৷ আমরা হাদির হত্যাকারীদের বিচারের আগ পর্যন্ত আন্দোলন বন্ধ করব না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, হত্যাকারীদের বিচার না হলে আপনি চেয়ারে থাকতে পারবেন না। হাদির মৃত্যুর মাধ্যমে আপনি আপনার চেয়ার বসার যোগ্যতা হারিয়েছেন।

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, হাদি ভাইকে যারা শহীদ করে থামিয়ে দিতে চেয়েছিল তাদের স্পষ্ট করে বলতে চাই এই আন্দোলন থেমে থাকবে না৷ ফ্যাসিবাদের বিরুদ্ধে এই আন্দোলন আকরা চাল্লিয়ে নিয়ে যাব। আমরা স্লোগান দেই হৃদয়ে ধারণ করে। হাদি ভাইয়েরা শাহাদাতের মাধ্যমে সারাদেশ প্রমাণ করেছে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের স্থান এদেশে হবে না। আমরা মনে করি দেশের গোয়েন্দা বাহিনীতে ভারতের চর রয়েছে। তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে৷ আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণের আশা প্রতিফলিত হবে৷

×
সর্বশেষ সর্বাধিক পঠিত