ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনে আটকে পড়েন শত শত যাত্রী। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

অবরোধকারীরা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা মহাসড়কের দুইটি লেন বন্ধ করে বিভিন্ন স্লোগান দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকেন। প্রায় এক ঘণ্টা পর আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত