নৌবাহিনীর অভিযান টেকনাফে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

আইএসপিআর জানায়, নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাসায় অভিযান চালায়। অভিযানকালে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসমূহের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, ভিন্ন ভিন্ন মডেলের ৯ রাউন্ড লাইভ অ্যামুনিশন, ৪ রাউন্ড পিস্তল বল, দেশীয় অস্ত্র ২টি ল এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত