মুন্সীগঞ্জ

সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষ মারা গেছেন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে,আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার জানায়, সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘ ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। তিনি ধানমন্ডির বাসায় থাকতেন। গত কয়েকদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সোমবার ভোরে তিনি মারা যান। 

সুকুমার রঞ্জন  ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হন। এছাড়াও তিনি চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নিজস্ব সিনেমা হল ছাড়াও তার ‘ফিল্ম হাউজ’ নামে একটি প্রতিষ্ঠান ছিল। তার মালিকানাধীন একটি ওষুধ কোম্পানিও রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত