‘ঘরে ঘরে তারেক রহমানের স্বপ্ন পৌঁছে দিতে হবে’

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম

ঘরে ঘরে তারেক রহমানের স্বপ্ন পৌঁছে দিতে হবে বলেছেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান।

তিনি বলেন, বসে থাকার সময় শেষ। এখন সময় তারেক রহমানের স্বপ্ন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। তার পরিকল্পনা কৃষিতে কি হবে, শ্রমিক, শিক্ষক, আলেমের কি হবে এসবই পরিকল্পনা রয়েছে। তিনি ২০ হাজার কিলোমিটার নদী বাঁধের পরিকল্পনা হাতে নিয়েছেন। স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি রোধে এক লাখ স্বাস্থ্য সহকারি নিয়োগের পরিকল্পনাসহ সেখানে ৮০ শতাংশ নারীর স্থান দেওয়া। এসব বাস্তবায়নের তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী বানাতে হবে। তবেই এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রামগতি উপজেলা সহ রির্টানিং কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপার কাছ থেকে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর বিএনপির এই নেতা এসব কথা বলে।  

বিএনপির এই নেতা বলেন, রামগতি-কমলনগরে মেঘনা বাঁধ নির্মাণ হচ্ছে, ভুলুয়া নদী খননসহ নানাবিধ পরিকল্পনা রয়েছে। আল্লাহ যদি আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন এসব পরিকল্পনা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের এসব পরিকল্পনার বিকল্প নেই। ভোট যুদ্ধে যারা প্রার্থী হবেন দলমতের ঊর্ধ্বে গিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমরা ভোটের মাঠে প্রতিযোগিতা করবো, কেউ কাউকে হিংসা বা প্রতিহিংসা করবো না। একসাথে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবো। কারণ সবার আগে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত