ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ গ্রহণযোগ্য নয় :পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম

শনিবার (২০ ডিসেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের আবাসিক এলাকার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়। রবিবার (২১ ডিসেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে  ঘটনাটিকে যথেষ্ট দুঃখজনক হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং এই ভ্রান্ত প্রচারণা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সরকার। বাংলাদেশের কর্মকর্তারা বলেন, হাইকমিশনের প্রাঙ্গণের ঠিক বাইরে ভাঙচুরকারী এবং বিশৃঙ্খলাকারী ব্যক্তিদের কার্যক্রম চালাতে দেওয়া হয়েছিল, যা সেখানে কর্মরত কূটনীতিক ও স্টাফদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। এই সংগঠিত ঘটনার আগে হাইকমিশনকে কোনো তথ্য জানানো হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে সম্প্রদায়িক পরিস্থিতি দক্ষিণ এশিয়ার অন্যান্য অনেক অঞ্চলের তুলনায় স্থিতিশীল। এ দেশের সরকার দৃড়ভাবে বিশ্বাস করে অঞ্চলভিত্তিক সকল সরকারের দায়িত্ব হলো তাদের দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা। 

ঢাকা ভারতের পক্ষ থেকে সমস্ত বাংলাদেশি কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি স্বাগত জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষ দ্রুত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। ভারতের পক্ষ থেকে এই ঘটনার ভিত্তিতে সংখ্যালঘু নির্যাতনের ছবি তৈরি করার প্রচেষ্টা বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে। সরকার স্পষ্ট করেছে, এটি কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের এক বাংলাদেশি নাগরিকের ওপর সংঘটিত বিচ্ছিন্ন ঘটনা, যা সাধারণভাবে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে যুক্ত করা যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত